ফুটবল

রিয়াল ছেড়ে পিএসজিতে ‘যাচ্ছেন’ আসেনসিও

আসেনসিও পিএসজিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের ছেড়ে পিএসজিতে যোগ দিতে আসেনসিও প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড মার্কো আসেনসিও পিএসজিতে যোগ দেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমেই রিয়ালের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে।

অ্যাস্টন ভিলা, জুভেন্টাস এবং এসি মিলানও স্প্যানিশ ফুটবলারকে দলে ভেড়াতে চেয়েছে বলে খবরে প্রকাশ। তবে আসেনসিওর এজেন্ট হোর্হে মেন্ডেস এবং পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের মধ্যে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানা গেছে।

রিয়ালের পক্ষ থেকে আসেনসিওকে চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হয়েছিল। তবে দলে নিজের ভূমিকা, মাঠে উপস্থিতির সময়ের ব্যাপ্তি ও তার চেয়েও বড় কথা আর্থিক অবস্থা বিবেচনায় নিয়েই ৩০ জুন সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বর্ষী ফুটবলার।

নতুন মৌসুম শুরুর আগে দলে বড় রকমের পরিবর্তন আনতে চায় পিএসজি। লিওনেল মেসি ও নেইমারের ক্লাব ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা কাইলিয়ান কিলিয়ান এমবাপেকে সঙ্গ দেয়ার জন্য ফরোয়ার্ড খুঁজছে। সেক্ষেত্রে রিয়ালের হয়ে ১৭টি ট্রফি জেতা আসেনসিওকে যোগ্য বিকল্প ভাবা হচ্ছে।

বিষয়:আসেনসিও পিএসজি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…