চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা সত্যিই ভালো করেছি: আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় অবনমন ঠেকাতে খেলতে নামা কাদিজের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জয় পেলেও দল হিসবে রিয়ালের পারফরম্যান্সের প্রতিফলন দেখা যায়নি। তবে ফলাফলে বেশ খুশি রিয়াল বস কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘আমরা সত্যিই ভালো করেছি।’

লা লিগায় শনিবার কাদিজকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন অসংখ্য সুযোগ নষ্ট করে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। একতরফা ম্যাচ হলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। রিয়ালের হয়ে গোল দুটি করেন ডিফেন্ডার নাচো ও মার্কো আসেনসিও।

ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের দিকে ১৭টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। দাপট দেখিয়ে ৭০ শতাংশের বেশি সময় বল পায়ে রাখতে পারলেও স্কোরলাইনে সেটির প্রতিফলন ছিল না।

ম্যাচ শেষে ৬৩ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘আমরা সত্যিই ভাল করছি। যা মাঠেই প্রমাণ হচ্ছে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে এমন ম্যাচ দলের জন্য খুব প্রয়োজন ছিল। এই ম্যাচে দলকে প্রস্তুত করা সহজ ছিল না, মাঠে ছেলেদের মানসিকতা ছিল দারুণ।’

লা লিগায় ধারাবাহিকতার অভাব কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেছেন, ‘আমরা লিগে আরও ভালো করতে পারতাম, কিন্তু জানুয়ারিতে অনেকটাই পিছিয়ে পড়েছি। সেই সময় আমরা কিছু পয়েন্ট হারিয়েছি যা আমাদের ভোগাচ্ছে।’

শিরোপা লড়াইয়ে অবশ্য এখনও বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে রিয়াল। ২৯ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭২।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকাদিজমাদ্রিদরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আজীবন সম্মাননা স্বামীর হাতে তুলে দিয়ে যা বললেন কনকচাঁপা

এপ্রিল ৭, ২০২৬

সমবেত কণ্ঠে বগুড়ায় শুরু সংগীতের মহাযজ্ঞ

এপ্রিল ৭, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তের প্রতিবেদন থেকে যা কিছু জানা গেল

এপ্রিল ৭, ২০২৬
কামাল উদ্দিন মজুমদার

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার

এপ্রিল ৭, ২০২৬

বগুড়ায় অপু, স্মৃতির পাতায় শাকিবের উপস্থিতি!

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT