ফুটবল

তিন মাসের জন্য রুডিগারকে পাচ্ছে না রিয়াল

রিয়ালের রুডিগার মাঠে খেলছেন, নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের রুডিগার মাঠে খেলছেন, নির্দেশ দিচ্ছেন, ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হ্যামস্ট্রিং চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা অ্যান্টনিও রুডিগার। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পান এই জার্মান ডিফেন্ডার। শনিবার এক বিবৃতিতে রিয়াল জানায়, চোট সেরে দলের সঙ্গে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে।

গত মৌসুম থেকেই চোটে ভুগছেন রিয়ালের রক্ষণভাগের কান্ডারী রুডিগার। টানা ৫৫ দিন মাঠের বাইরে থেকে আট খেলতে পারেননি ৩২ বর্ষী তারকা। স্পেনের সংবাদমাধ্যমে খবর, স্পেনিয়ার্ড কোচ জাবি আলোন্সো রিয়ালের দায়িত্ব নেয়ার পর এটিই বড় চোটের ঘটনা।

রিয়াল জানিয়েছে, ‘রুডিগারের সকল পরীক্ষার পর জানা যায়, বাঁ-পায়ের রেক্টাস ফেমোরিস মাসলে চোট পেয়েছেন তিনি।’

চলতি মৌসুমে লা লিগায় এপর্যন্ত তিন ম্যাচ খেলেছে রিয়াল। এর মধ্যে এক ম্যাচে রুডিগারকে পেয়েছিলেন কোচ। আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার রিয়াল সোসিয়াদাদের মাঠে লড়াইয়ে নামবে লস ব্লাঙ্কোস দল।

এদিকে চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে মাঠে নামবে আলোন্সোর শিষ্যরা। মঙ্গলবার রাতে বার্নাব্যুতে ১৯৯৩ সালের চ্যাম্পিয়ন্স লিগজয়ী অলিম্পিক মাঁর্সেইয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

বিষয়:রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…