ফুটবল

রিয়ালে বিধ্বস্ত সেল্টা ভিগো

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাসেমিরোর বিদায়ের পর লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডারে শূন্যতা এতটুকুও বুঝতে দেননি রিয়াল ফুটবলাররা। ম্যাচে ৪-১ গোলে ভিগোকে বিধ্বস্ত করেছে আনচেলত্তির দল।

কাসেমিরোর বিদায়ের পর মিডফিল্ড নিয়ে ভাবনায় ছিলেন অনেক রিয়াল সমর্থক। তাদের ভাবনা প্রথম ম্যাচেই দূর করে দিয়েছেন রিয়ালের তারকারা। গোল পেয়েছেন তারকা ফুটবলারদের প্রায় সবাই। ১৪ মিনিটে যার শুরুটা করেন করিম বেনজেমা। এরপর রিয়ালের ভুলে ২৩ মিনিটে পেনাল্টি পায় ভিগো। সেখান থেকে গোল করে ভিগোকে সমতায় ফেরায় ইয়াগো আসপাস। ৪১ মিনিটে লুকা মদ্রিচের গোলে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

ফিরে এসেও আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। ৫৬ মিনিটে মদ্রিচের বাড়ানো বলে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৬৬ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে ৪-১-এ এগিয়ে যায় রিয়াল। এরপর আর ঘুরে দাঁড়ানোর শক্তি পায়নি তারা। উল্টো ৮৭ মিনিটে রিয়াল ফুটবলারকে ফাউল করে বিপদ বাড়ায় ভিগো। পেনাল্টি পায় রিয়াল। শট নিতে এগিয়ে আসেন হ্যাজার্ড। তবে পেনাল্টি মিস করলে ব্যবধান আর বাড়েনি রিয়ালের।

মৌসুমের প্রথম দুই ম্যাচেই জিতে ৬ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের ম্যাচ ইসপানিয়লের বিপক্ষে আগামী ২৯ আগস্ট।

বিষয়:রিয়াল মাদ্রিদ লা লিগা সেল্টা ভিগো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…