চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-বার্সার দুই এল ক্ল্যাসিকো চূড়ান্ত, ফিরছে ন্যু ক্যাম্পে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বড় পরিসরে সংস্কারের জন্য গত দুই মৌসুম ন্যু ক্যাম্পে গড়ায়নি ম্যাচ। সংস্কার শেষে বার্সেলোনা ঘরের মাঠে ফিরছে আসছে মৌসুমে। সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় মৌসুমের শুরু থেকেই ভেন্যুটিতে খেলতে পারবে না কাতালুনিয়ান ক্লাবটি। লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ফিরতি লেগের ম্যাচটি ন্যু ক্যাম্পেই খেলবে বার্সা। এর আগে দুদল মৌসুমে প্রথমবার লড়বে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে।

স্প্যানিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লা লিগার ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করা হয়। জানা গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখির দুটি তারিখ। রিয়াল-বার্সা এবছরের ২৬ অক্টোবর বার্নাব্যুতে প্রথম মুখোমুখি হবে। ফিরতি লেগে লড়বে আগামী বছরের ১০মে। ন্যু ক্যাম্পে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচটি খেলবে রিয়াল-বার্সা।

শুরুর ম্যাচগুলো নিজেদের আসল ডেরায় খেলা হবে না কাতালানদের। এখনও সংস্কার প্রক্রিয়ার কিছু কাজ বাকি থাকায় প্রথম তিনটি ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে। ১৭ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা লা লিগার নতুন মৌসুম শুরু করবে। একইদিনে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের লক্ষ্য থাকবে শিরোপাহীন গত মৌসুমের আক্ষেপ ঝেড়ে নতুন যাত্রা শুরুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি ফিরে এসেছি’

জুন ২৪, ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT