চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারাল বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল রিয়াল মাদ্রিদকে হারানোর পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ

লিগা এফ বা স্প্যানিশ মেয়েদের ফুটবল লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। মেয়েদের এল ক্ল্যাসিকোতে লস ব্লাঙ্কোসদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালান মেয়েরা। ম্যাচের পুরোটা সময়জুড়ে দাপট দেখিয়েছেন আইতানা বনমাতি-অ্যালেক্সিয়া পুতেল্লসরা। এ জয়ে রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে বার্সা মেয়েরা। 

বার্সার মাঠে কাতালানদের হয়ে জোড়া গোল করেন ইভা পাজোর। এবং একটি করে গোল করেন আইতানা বনমাতি ও সিডনি শেরটেনলিব। ম্যাচের ১৫ মিনিটে বার্সার লিড এনে দেন ইভা। এরপর রিয়াল মাদ্রিদকে ম্যাচে ফিরতে না দিয়ে ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

পুরো ম্যাচের ৬৫ শতাংশ বল দখলে ছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে পুরো ৪৫ মিনিট জালের দেখা পায়নি কোন দল। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে বার্সেলোনার তৃতীয় গোল করেন সিডনি। যোগ করা তৃতীয় মিনিটে স্কোরবোর্ডে চতুর্থ গোল যোগ করেন বনমাতি।

লিগা এফে ১১ ম্যাচে ১০ জয় ও ১ হারে ৩০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে বার্সেলোনা। ১১ ম্যাচে ৭ জয় ও ২টি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল সোসিয়েদাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT