চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল ড্রেসিংরুমে খেলোয়াড়-কোচ বিবাদের খবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ০৪, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

একটি হতাশাজনক মৌসুম শেষ করতে চলেছে রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় মৌসুমে কোন বড় শিরোপা না জেতার দ্বারপ্রান্তে স্প্যানিশ জায়ান্টরা। সবকিছু ছাপিয়ে আলোচনায় আবার অন্যকিছু, কোচ আলভারো আরবেলোয়া ক্লাবটির ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছেন। খবর, লস ব্লাঙ্কোসদের খেলোয়াড়দের একাংশের সঙ্গে কোচের সৃষ্টি হয়েছে নতুন এক বিবাদ।

আরবেলোয়া দায়িত্ব নেয়ার প্রথম কয়েকমাসে দলের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন। কিন্তু পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। সাজঘরে কয়েকজন খেলোয়াড়ের সাথে তার বিরোধের কারণে উত্তেজনা বেড়ে চলেছে। স্প্যানিশ গণমাধ্যমে খবর, পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে গেছে।

প্রতিবেদনে উঠে আসছে, গত কয়েক সপ্তাহে ধরে আরবেলোয়ার সাথে অধিনায়ক দানি কারভাহাল, রাউল আসেনসিও, আলভারো কারেরাস এবং দানি সেবালোসের মতবিরোধ চলছে। যার মধ্যে সেবালোসকে আপাতত দল থেকে বাদ দেয়া হয়েছে। সবার মধ্যে একটি সাধারণ বিষয় হল, তারা ক্লাবের নিজস্ব খেলোয়াড় এবং তাদের দাবি কোচ তাদের প্রতি অবহেলা করেছেন।

Banglabid

ক্লাবের অনেকের মতে, আরবেলোয়া ক্লাবের তারকা খেলোয়াড়দের এবং এমৌসুমে উঠে আসা স্থানীয় প্রতিভাদের প্রশংসা করতে বেশি আগ্রহী থাকেন। কারভাহাল, আসেনসিও এবং সেবালোসের মতো খেলোয়াড়দের ক্ষেত্রে তিনি তেমন করেন না। ফলে, দলের মধ্যে সম্পর্ক দিন দিন আরও খারাপ হচ্ছে।

কাইলিয়ান এমবাপের কারণেও পরিস্থিতি জটিল হয়েছে। হ্যামস্ট্রিং চোটে গত কয়েক সপ্তাহ মাঠের বাইরে ফরাসি তারকা। গত সপ্তাহে অভিনেত্রী বান্ধবী এস্টার এক্সপোসিটোর সাথে ইউরোপের বিভিন্ন স্থানে ভ্রমণে যান। সেসময় স্প্যানিশ গণমাধ্যমে এক সূত্র জানায়, রিয়াল ড্রেসিংরুমের বেশ কয়েকজন সদস্য এ বিষয়টির সমালোচনা করেছেন। আর উত্তেজনার সৃষ্টি হয়েছে, যখন স্পানিওলের বিরুদ্ধে রোববার জয়ের পর আরবেলোয়া প্রকাশ্যে এমবাপের পক্ষ নিয়ে কথা বলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT