ফুটবল

সুপার কাপ জিতে বেনজেমাকে সেরা বললেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের ফুটবল দল সুপার কাপ জিতে উল্লাসে মেতে উঠেছে, ট্রফি হাতে নিয়ে আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উয়েফা সুপার কাপে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের আগের দিন জানিয়েছিলেন বয়স বলে কিছু নেই তার কাছে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। এ মৌসুমেও যার শুরুটা করিম বেনজেমা করলেন ট্রফি জয়ে। বেনজেমার গোলে ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল রিয়াল।

ফ্রাঙ্কফুর্ট এর ডেরায় রিয়ালকে ঠেকাতে এ ম্যাচে হাজির হয়েছিল ৩১ হাজার সমর্থক। যদিও ফ্রাঙ্কফুর্ট শুরু থেকেই ছিল রক্ষণাত্মক মেজাজে। যার সুফলও পাচ্ছিল অলিভার গ্লাসনারের দল। রিয়ালের বেশ কিছু কঠিন আক্রমণ প্রতিহত করে দেয় তারা। তবে বালির বাঁধ দিয়ে জোয়ার সামলানো যায় কতক্ষণ? ম্যাচের ৩৭ মিনিটে গোল হজম করে ফ্রাঙ্কফুর্ট। রিয়াল সমর্থকদের উল্লাসে মাতান ডেভিড আলবা। এরপর আর গোল না হলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই ফ্রাঙ্কফুর্টকে চেপে ধরার চেষ্টা করে রিয়াল। তবে ফ্রাঙ্কফুর্টের অতি রক্ষণশীল মনোভাবে আক্রমণে ধার কমে রিয়ালের। এরপরও ক্রমাগত আক্রমণ চালিয়েছে আনচেলত্তির দল। ৬৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র এর বাড়ানো বলে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। এরপর আর ঘুরে দাঁড়ানোর সাহস করতে পারেনি ফ্রাঙ্কফুর্ট। ২-০ তে জয় পেয়েছে রিয়াল।

দারুণ জয়ে মৌসুমের প্রথম শিরোপা উঁচিয়ে ধরে আনচেলত্তি জানান কতটা ভালো অবস্থানে রয়েছে ড্রেসিংরুমের অবস্থা। প্রশংসায় ভাসিয়েছেন বেনজেমাকেও।

‘ড্রেসিংরুম বেশ ভালো অবস্থায় আছে। এখানকার খেলোয়াড়দের কোচিং করাটা খুবই আনন্দের কারণ এই দলটিতে ভালো ভারসাম্য আছে। ম্যাচ জেতা ড্রেসিংরুমকে সুস্থ রাখতে সাহায্য করে। এটা মূলত খেলোয়াড়দের বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে। আমরা জয় অব্যাহত রাখতে চাই। ম্যাচটি আমাদের প্রত্যাশার চেয়েও কঠিন প্রমাণিত হয়েছে। বেনজেমাকে কেউ সন্দেহ করে না। আমাদের জন্য সে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকর খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সে অনেক বড় ভূমিকা পালন করেছে।’

বিষয়:আনচেলত্তি উয়েফা সুপার কাপ ফ্রাঙ্কফুর্ট বেনজেমা রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…