চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেল্টাকে হারাতে বেগ পেল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৪, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় গোল করতে চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা-লিগায় ৩৪তম রাউন্ডে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে টেবিলের দুই থাকা কার্লো আনচেলত্তির শিষ্যরা। অবশ্য জয়ের পরও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। 

টেবিলের সাতে থাকা সেল্টা ভিগোর বিপক্ষে নেমে প্রথম গোল পেতে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। এ সময় প্রথম গোল করেন আর্দা গুলের। ছয় মিনিট পর দলকে আরও এগিয়ে দেন কাইলিয়ান এমবাপে। বার্নাব্যুতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে আরেকটি গোল করেন এমবাপে। বিরতির পর তিন মিনিটের মাথায় এমবাপের গোল রিয়ারকে ৩-০ গোলে এগিয়ে দেয়। খেলায় ফেরার চেষ্টায় থাকা সেল্টা ৬৯ মিনিটে প্রথম গোল করে, গোল আসে জাভি রদ্রিগেজের থেকে। এ সময় ব্যবধান দাঁড়ায় ৩-১ গোল।

রিয়ালের জন্য ম্যাচে ঝলকের বাকি তখনও। ৭৬ মিনিটে আরেকটি গোল করে সেল্টা ভিগো, এবার গোলের দেখা পান ইউলিয়ট সুয়েডবার্গ। ম্যাচের ফলাফল তখন ৩-২। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সেল্টা ভিগো।

রিয়াল ও বার্সার মধ্যে শিরোপার লড়াই চললেও রিয়াল এখনও পিছিয়ে আছে চার পয়েন্টে। ৩৪ রাউন্ড শেষে রিয়ালের পয়েন্ট ৭৫, সমান ৩৪ রাউন্ড শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৯। সমান সংখ্যক ম্যাচ খেলে তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোএমবাপেগুলেরবার্সারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT