চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাভেসকে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট কমিয়েছে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগা পয়েন্ট টেবিলে লড়াই আগেই জমে উঠেছিল। রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্প্রতি হার ও ড্র করে রিয়াল কিছুটা পিছিয়ে পড়েছিল। আলাভেসকে হারিয়ে আবারও প্রতিযোগিতায় ফেরার চেষ্টায় আছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা।

বার্নাব্যুতে রিয়ালের গোলের শুরুটা করেন কাইলিয়ান এমবাপে। ৩০ মিনিটে তার গোলে ১-০তে এগিয়ে যায় লস ব্লাঙ্কোস দল। ওই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান ফেদেরিকো ভালভার্দেরা। প্রথমার্ধে বল দখলের লড়াই, গোলে শট নেয়া বা অন্যান্য বিষয়গুলোতে এগিয়ে ছিল রিয়াল।

বিরতির পর আবারও গোলের দেখা পায় রিয়ালি মাদ্রিদ। ৫০ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল এগিয়ে যায় ২-০ গোলে। ব্যবধান সেখানেই শেষ হতে পারত। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলাভেসের হয়ে একমাত্র গোলটি করেন টনি মার্টিনেজ, জয়ের ব্যবধান দাঁড়ায় ২-১ গোল।

লা লিগায় ৩২ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। টেবিল টপার বার্সেলোনা থেকে এখনও ৬ পয়েন্ট দূরে দলটি। অন্যদিকে ৩১ রাউন্ডের শেষে ৭৯ পয়েন্ট নিয়ে সবার উপরে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৬১ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলাভেসফ্লিকবার্সাভিয়ারিয়ালরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আলাভেসকে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট কমিয়েছে রিয়াল

এপ্রিল ২২, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, সরবরাহে শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT