ফুটবল

‘মদ্রিচ ফুটবলের জন্য উপহার’

ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল জিততে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল জিততে উচ্ছ্বাস প্রকাশ করছেন, দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ালেও, লা লিগায় হতাশা ঘিরে ধরেছিল রিয়াল মাদ্রিদকে। অবশেষে সেখানেও ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারল তারা। দুই অর্ধের দুই গোলে অনায়াসে হারিয়েছে জিরোনাকে। জালের দেখা পেয়েছেন মিডফিল্ডার লুকা মদ্রিচ। লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তির মতে, মদ্রিচ ফুটবলের জন্য উপহার।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার লা লিগার ম্যাচটি ২-০তে জিতেছে আনচেলত্তির দল। লুকা মদ্রিচের চমৎকার গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।

চলতি মৌসুমে শুরুর একাদশে নিয়মিত নন রিয়ালের হয়ে সবচেয়ে বেশি বয়সে খেলা মদ্রিচ। আগামী সেপ্টেম্বরে তিনি ৪০ বছরে পা দিতে চলেছেন। লা লিগায় এপর্যন্ত কেবল ৯টি ম্যাচে শুরুর একাদশে এবং ১৫টিতে ছিলেন বদলি হিসেবে। তবে দলের জন্য গুরুত্ববহন করেন তারকা মিডফিল্ডার।

ম্যাচ শেষে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘মদ্রিচ ফুটবলের জন্য উপহার। যতদিন ইচ্ছা তার খেলা চালিয়ে যাওয়া উচিত। সে যাই করুক না কেন, সে ভালো করে। ফুটবল এবং রিয়াল মাদ্রিদে আমরা ভাগ্যবান যে তাকে একজন কিংবদন্তি হিসেবে পেয়েছি। সে গুণমান এবং পেশাদারিত্বের সঙ্গে দারুণ এক উপহার।’

মদ্রিচকে এসি মিলানের কিংবদন্তি পাওলো মালদিনির সঙ্গে তুলনা করেছেন আনচেলত্তি। যিনি ৩৮ বছর বয়সে ২০০৭ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এবং দুবছর পর অবসর নেন। ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘আমার কাছে আরেকজন খেলোয়াড়, মালদিনির উদাহরণ আছে। তাদের দুজনের তুলনা করতে পারেন। তারা দুর্দান্ত রোল মডেল। এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তারা ৪০ বছর বয়সে পৌঁছেছে। জিন একটি ফ্যাক্টর, তবে সব ছাপিয়ে পেশাদারিত্ব, খেলার প্রতি আগ্রহ ও মনোভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়।’

২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট কম নিয়ে টেবিলে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিষয়:আনচেলত্তিজিরোনামদ্রিচরিয়াললা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…