চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবিত আছেন, প্রমাণ দিতে দিতে নাজেহাল অভিনেতা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৫
বিনোদন
A A

পুলিশের দ্বারস্থ ভারতীয় অভিনেতা রাজা মুরাদ। শুক্রবার (২২ আগস্ট) মুম্বাইয়ের অম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। মূলত সমাজমাধ্যমে তার ‘মৃত্যু’র ভুয়া পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেতার।

সেই গুঞ্জনের আগুনে জল ঢালতে ঢালতে ‘বিধ্বস্ত’ রাজা। এমন খবরে নিজেই অত্যন্ত বিরক্ত বোধ করছেন। তিনি যে জীবিত, সেই প্রমাণ দিতে দিতে নাজেহাল অভিনেতা।

অভিনেতার অভিযোগ, কোন এক নেটাগরিক সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে রীতিমতো ঘোষণা করে দেন যে, রাজা মুরাদের মৃত্যু হয়েছে। ওই পোস্টে নাকি অভিনেতার জন্মতারিখের পাশাপাশি ভুয়া ‘মৃত্যুতারিখ’ পর্যন্ত উল্লেখ করা ছিল। সেই সঙ্গে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করা হয় পোস্টে।

অভিনেতা বলছেন, “কিছু মানুষের আমার বেঁচে থাকা নিয়ে সমস্যা হচ্ছে, জানি না কেন! আমার মৃত্যুর খবর পোস্ট করে শ্রদ্ধাও জানিয়েছেন। তাদের কথায় আমি বহু বছর ধরে কাজ করেছি, কিন্তু এখন আমাকে মনে রাখার কেউ নেই। আমার জন্মতারিখ ও ভুয়া মৃত্যুতারিখও লেখা রয়েছে পোস্টে। খুব গুরুতর বিষয় এটি।”

পরিজনেদের কাছে এর জবাবদিহি করতে করতে গলা, জিভ, ঠোঁট শুকিয়ে যাচ্ছে রাজার। “এই মিথ্যাটা সর্বত্র রটে গিয়েছে। যিনি এই কাজ করেছেন, তার মানসিকতা খারাপ। খুব ছোট মনের মানুষ তিনি। সেই কারণে এই সমস্ত করে মজা পাচ্ছেন”, বলছেন ‘বিরক্ত’ অভিনেতা।

অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। “আমার অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ওরা এফআইআর দায়ের করবেন। অভিযুক্তকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলো বন্ধ হওয়া উচিত।

Reneta

শুধু আমি নয়, অনেক তারকাকেই জীবিত অবস্থায় ‘মৃত’ বলে খবর ছড়িয়ে দেওয়া হয়। এটা ভুল, যে এগুলো করছে তার শাস্তি হওয়া উচিত।” হিন্দি, ভোজপুরি ও একাধিক ভাষায় প্রায় ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন রাজা। – হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় অভিনেতারাজা মুরাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের

জুন ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

জুন ১৯, ২০২৬

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

জুন ১৯, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT