চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাই বিমানবন্দরে বিভীষিকাময় রাত কাটিয়ে মুম্বাই ফিরলেন এই অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২৪, জুন ২০২৫
বিনোদন
A A

এই মুহূর্তে অশান্ত মধ্যপ্রাচ্য। বন্ধ বেশ কয়েকটি অংশের আকাশ সীমা। আকাশ সীমা বন্ধ থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই ভিন দেশে আটকে থাকা ব্যক্তিরা পড়ছেন সমস্যায়, তেমনই একজন হলেন ‘ছাভা’ খ্যাত ভারতীয় অভিনেতা বিনীত কুমার সিং!

দীর্ঘ সময় দুবাইয়ে আটকে থাকার পর মুম্বাইয়ে ফিরেই নিউজ এইট্টিনকে অভিনেতা বলেন, ‘রাত দশটা পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারিনি। তারপর খবর পাই যে বোর্ডিং শুরু হয়েছে, এমিরেটস এয়ারলাইন্স এবং দুবাই বিমানবন্দরের কর্মীরা সবাইকে ভীষণ সাহায্য করেছেন।’

বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে অভিনেতা বলেন, ‘দুবাইয়ে টেক অফের নির্ধারিত সময় ছিল সোমবার রাত ৯টা ৪০ মিনিটে। আকাশ সীমা বন্ধ থাকায় সবার মধ্যেই উদ্বেগ কাজ করছিল। তবে সমস্ত পরিস্থিতি খুব শান্তভাবে মোকাবিলা করেন বিমান সংস্থার সকলে।’

দুবাই বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি এখন দুবাই বিমানবন্দরে। এখন স্থানীয় সময় রাত ৯টা ২৩ মিনিট। ফ্লাইটের জন্য গেটে অপেক্ষা করছি। দেখা যাক কী হয়। ফিঙ্গার ক্রসড।’

এরপরই মঙ্গলবার (২৪ জুন) ভোরবেলা আরও একটি পোস্ট করে তিনি লেখেন, ‘অবতরণ (বিমানের ইমোজি) মুম্বাই (লাল হৃদয়ের ইমোজি)।’ এই পোস্টের মাধ্যমে অভিনেতা সকলের উদ্দেশ্যে জানান, তিনি ফিরে এসেছেন দেশে।’

মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির জন্য সোমবার কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাহরাইন এবং কুয়েতও তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, খুব স্বাভাবিকভাবেই এতে সমস্যায় পড়েছেন যাত্রীরা।

Reneta

২০০২ সালে ২১ বছর বয়সে ‘পিতা’ নামক একটি ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপর ‘বোম্বে টকিজ’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘মুক্কাবাজ’, ‘ছাভা’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ছাভা'বিনীত কুমার সিংভারতীয় অভিনেতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফা সভাপতির সাথে দেখা করলেন বাফুফে সভাপতি

পরবর্তী

গুম কমিশনের মেয়াদ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

পরবর্তী

গুম কমিশনের মেয়াদ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

‘সেরা’ খেলতে থাকা পিএসজিকে ছেড়ে কথা বলবে না মেসির মিয়ামি

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT