চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারটন বধকে নিজের সেরা পারফরম্যান্স বললেন র‌্যাশফোর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এভারটনকে হারানো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের সেরা পারফরম্যান্স করেছেন মার্কাশ র‌্যাশফোর্ড। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই জানিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। এদিন এন্টোনি-র‌্যাশফোর্ডের কাছে পরাস্ত হয়ে এফএ কাপ থেকে বিদায় নিতে হয়েছে এভারটনকে।

ওল্ড ট্রাফোর্ডে ৩-১ গোলে এভারটনকে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। তিনটি গোলেই অবদান ছিল র‌্যাশফোর্ডের। একটি গোল করেছেন নিজেই। আরেকটি করিয়েছেন অ্যান্টনিকে দিয়ে। অন্যটি এসেছিল কনোর কোডির নিজেদের জালে বল পাঠানোতে। সেখানেও অবশ্য নিজের স্বকীয়তা বজায় রেখেছিলেন র‌্যাশফোর্ড। যদিও এভারটনের একমাত্র গোলটিও এসেছিল কোডির পা থেকে। ডেভিড ডি গিয়ার ভুলে গোলের সুযোগ লুপে নেন ইংলিশ ডিফেন্ডার।

ম্যাচের পর নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইংলিশ তারকা। বলেছেন, ‘পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটি সম্ভবত আমার সেরা। মাঠে আমি খুব ভালো অনুভব করেছি। আমরা পরের রাউন্ডে যেতে পেরে সন্তুষ্ট। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আমরা গতি বজায় রেখেছি এবং খেলায় জিতেছি। আমি ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করেছি। যদি এভাবে আমি সুযোগ তৈরি করতে থাকি, আমার মনে হয় আমি গোল করতেই থাকব।’

র‌্যাশফোর্ডের পারফরম্যান্স নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ বলেছেন, ‘মাঠে মার্কাশ তার আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। সে নেতৃত্ব দিয়ে খেলোযাড়দের আক্রমণে নিয়ে গেছেন। আবার প্রয়োজনে নেমেও এসেছিলেন। আমি মনে করি, সে ৯০ মিনিট এভারটনের রক্ষণভাগের জন্য হুমকি ছিল।’

ম্যাচে র‌্যাশফোর্ডের নৈপুন্যের প্রশংসা করেছেন এভারটন কোচ ল্যাম্পার্ডও। বলেছেন, ‘সম্ভবত পার্থক্যটা গড়েছেন মার্কোস র‌্যাশফোর্ড। ব্যক্তিগত নৈপুণ্যে শীর্ষ সারির কেউ এমন কিছু করতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপএভারটনম্যানচেস্টার ইউনাইটেডর‌্যাশফোর্ডলিড স্পোর্টসল্যাম্পার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬

তুরস্কে পা রেখেই সালাহ বললেন- ‘তোমরা প্রস্তুত?’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT