ক্রিকেট

ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত লামিচানে

বাংলাদেশি ক্রিকেটার সাদেকের অনুশীলন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার সাদেক অনুশীলনের সময় বলের দিকে নির্দেশ করে থাকেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেপালের সাবেক অধিনায়ক ও লেগস্পিনার সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত শেষে তাকে দোষী সাব্যস্ত করেছেন কাঠমান্ডু জেলা আদালত।

মামলার চূড়ান্ত শুনানিতে গত শুক্রবার বিচারক শিশির রাজ ধাকালের একক বেঞ্চ লামিচানেকে নিয়ে সিদ্ধান্ত জানান। অপরাধের প্রমাণ পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো সাজা দেননি আদালত। পরবর্তী শুনানিতে রায় জানানো হবে।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণের শিকার নারী নাবালিকা ছিলেন না। যদিও অভিযোগে বলা হয়েছিল, লামিচানে নাবালিকাকে ধর্ষণ করেছেন।

লামিচানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৭ বর্ষী এক নাবালিকা ভক্তের সরলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেছেন। গত বছরের ৮ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সিপিএল খেলে ৬ সেপ্টেম্বর দেশে ফিরলে কাঠমান্ডু থেকে গ্রেপ্তার হন। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন এ নেপালি ক্রিকেটার।

লেগ স্পিনে ভেলকি দেখিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছেন লামিচানে। আইপিএল, সিপিএল হয়ে বিশ্বের বড় বড় টি-টুয়েন্টি টুর্নামেন্টের অন্যতম তারকা হয়ে উঠেছেন। দেশের জার্সিতে ৩০ ওয়ানডেতে ৬৯ ও ৪৪ টি-টুয়েন্টিতে শিকার করেছেন ৮৫ উইকেট। নেপালের জার্সিতে ২০১৮ সালে ২২ বর্ষী তারকার অভিষেক হয়।

বিষয়:আইপিএল কাঠমান্ডু ধর্ষণ নেপাল লামিচানে সিপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…