জনপদ

টাঙ্গাই‌লে দুই পু‌লিশসহ ধর্ষণ মামলার আসামী নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের ছবি, ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লের মধুপু‌রে ট্রা‌কের পিছ‌নে চলন্ত মাই‌ক্রোবাসের ধাক্কায় দুই পু‌লিশ সদস‌্যসহ তিনজন নিহত হ‌য়েছে। এসময় আহত হ‌য়ে‌ছে আ‌রও দুইজন।

সোমবার ২৪ অ‌ক্টোবর রাত সাড়ে ৮টার দি‌কে মধুপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার গোলাবা‌ড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, জামালপুর সদরের নারায়ণপুর পু‌লিশ ফা‌ড়ির সদস‌্য নুরুল ইসলাম ও সো‌হেল রানা এবং ধর্ষণ মামলার আসামী লালন (২৪)। লালন জামালপুর সদ‌রের গজারহাটা গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছেলে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মাজহারুল আ‌মিন জানান, ধর্ষণের আসামীর মে‌ডি‌কেল পরীক্ষা শে‌ষে মাই‌ক্রোবা‌সে ঢাকা থে‌কে জামালপুর ফেরার প‌থে গোলাবা‌ড়ি এলাকায় এক‌টি ট্রা‌কের পিছ‌নে ধাক্কা লা‌গে। এ‌তে ঘটনাস্থ‌লেই দুই পু‌লিশ সদস‌্য ও ধর্ষণ মামলার আসামীর মৃত‌্যু হয়। এসময় আহত হয় আ‌রও দুইজন।

তি‌নি আ‌রও জানান, মঙ্গলবার সকা‌লে নিহত‌দের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনী প্রক্রিয়া‌ শে‌ষে মর‌দেহ হস্তান্তর করা হবে।

বিষয়:আসামী নিহত টাঙ্গাইল ধর্ষণ মামলা পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…