আদালত

কারাগারে রংধনু গ্রুপের পরিচালক মিজান

কারাগারে রংধনু গ্রুপের পরিচালক মিজানকে পুলিশ escort করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে রংধনু গ্রুপের পরিচালক মিজানকে পুলিশ escort করছে, অন্য পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।  

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ সেপ্টেম্বর মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩০ এপ্রিল মাহবুব রহমান মিধু বাদী হয়ে রংধনু গ্রুপের রফিকুল ইসলামসহ আটজনের নাম উল্লেখসহ খিলক্ষেত থানায় মামলা করেন। মিজানুর এ মামলার ৪নং এজাহারনামীয় আসামি।

এ মামলায় গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিষয়:কারাগার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…