জনপদ

রাঙ্গামাটিতে বন্দুক যুদ্ধে একজনের মৃত্যু

রাঙ্গামাটির মানচিত্র ও বাংলাদেশের অন্যান্য জেলা বিভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মানচিত্রে রাঙ্গামাটির অবস্থান ও জেলা বিভাজন দেখানো হয়েছে, যা স্থানীয় ও জাতীয় সংবাদে ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির লংগদুর কাট্টলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ও ইউনাইটেড পিপলস অব ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মধ্যে বন্দুক যুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শ্যামল চাকমা বলে দাবী করেছে ইউপিডিএফ।

লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা শুনে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে। বুধবার ভোর থেকেই জেএসএস এর কর্মী-সমর্থকরা নিজেদের ফেইসবুক পেইজে ৬ ইউপিডিএফ সদস্যকে হত্যা ও ঘটনাস্থল থেকে দুইটি একে-৪৭ রাইফেল নিজেদের কব্জায় নিয়েছে বলে ছবি ও তথ্য প্রচার চালালেও এর সত্যতা মেলেনি।

বিষয়:ইউপিডিএফ জেএসএস বন্দুকযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…