চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানিমেল’ সফল, রণবীরের মনযোগ এবার ‘রামায়ণ’-এ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
রণবীর অভিনীত নতুন সিনেমার দৃশ্য, মনোযোগ কেন্দ্রীভূত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই রণবীর কাপুরের অভিনয়ের প্রসংশায় পঞ্চমুখ দর্শকরা। যদিও ছবিতে উগ্র পৌরুষের অভিযোগ এনে কিছু দর্শক রণবীরের সমালোচনা করেছেন। তবে তারাও একটা বিষয়ে সহমত, আর সেটা হল রণবীরের অভিনয়। সিনেমা যার যেমনই লাগুক না কেন, রণবীরের অভিনয় যে অসাধারণ বললেও সেটা কম বলা হবে।

এত সব সাফল্যের মাঝেই এবার নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ এর প্রস্তুতি শুরু করতে চলেছেন রণবীর। জানা গেছে, রণবীর ‘রামায়ণ’ এর প্রযুক্তিগত মহড়ার জন্য শিগগির লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওনা হবেন।

ই টাইমসের প্রতিবেদন অনুসারে, ‘রামায়ণ’র প্রি-প্রোডাকশন প্রক্রিয়ার অংশ হিসেবে রণবীর কাপুর আগামী বছরের শুরুর দিকেই লস অ্যাঞ্জেলসে ডিএনইজি এবং ভিএফএক্স অফিসে যাবেন। ২০২৪-এর জানুয়ারি মাসে শুরু হবে প্রযুক্তিগত মহড়া যা কয়েক সপ্তাহ ধরে চলবে। এই মহড়ার লক্ষ্য প্রাথমিকভাবে প্রি-ভিজ্যুয়ালাইজেশনের উপর ফোকাস করা।

ছবিটি এমনভাবে তৈরীর চেষ্টা করা হচ্ছে যা গোটা বিশ্বের দর্শকের মন জয় করবে৷ যদিও রামায়ণের শক্তি চাক্ষুষ নয় বরং এর সরল গল্প এবং বিভিন্ন চরিত্রের আবেগকে দর্শকদের মধ্য ছড়িয়ে দেওয়াই লক্ষ্য।

সূত্র বলছে, রণবীর কাপুর ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে রামায়ণের শুটিং শুরু করবেন। এই ট্রিলজির প্রথম অংশে ভগবান রাম এবং সীতাকে ফোকাস করা হবে এবং গল্প সীতা হারানোর সংঘাতের দিকে এগোবে।

জানা গেছে, নতুন বছরে ফেব্রুয়ারি থেকে আগস্ট ছবির শুটিং হবে। এই সময় রামায়ণ: প্রথম অংশের শ্যুটিং শেষ হবে। ‘রামায়ণ’ এ দক্ষিণী নায়ক যশের একটা বড় অংশে উপস্থিতি রয়েছে, যার প্রথম অংশের শুটিং হবে শ্রীলঙ্কায়। তার চরিত্রটি শ্রীলঙ্কার পটভূমিতেই তৈরি করা হয়েছে। যদিও যশের চরিত্রটি মূলত ছবির দ্বিতীয় অংশেই গুরুত্ব পাবে। তবে রামায়ণের প্রথম অংশের জন্য ১৫ দিন সময় বরাদ্দ করেছেন।

Reneta

ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় অভিনয় করবেন সাই পল্লবীকে। রাবণের ভূমিকায় অভিনয় করবেন যশ। তিন অভিনেতাই ছবির জন্য তাদের লুক টেস্ট করে ফেলেছেন বলে খবর। ছবিটির প্রযোজক হিসাবে থাকছেন মধু মান্তেনা এবং পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়বলিউডরণবীর কাপুররামায়ণশুটংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT