চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরের রাহা পাচ্ছেন ২৫০ কোটির বাংলো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
বিনোদন
A A
খুশি পরিবারের সঙ্গে ছেলেমেয়ের ছবি, উৎসবের সাজে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর-আলিয়ার একমাত্র কন্যা রাহা, বয়স যার মাত্র ১ বছর ৪ মাস। টাকা-পয়সা, গরিব-বড়লোক, এসবের কোন অর্থই বোঝে না সে। কিন্তু সে ই নাকি হতে চলেছে বলিপাড়ার সব থেকে ছোট ও ধনী ‘স্টার কিড’। কিন্তু কীভাবে?

মুম্বাইয়ের বান্দ্রায় গড়ে উঠছে রণবীর-আলিয়ার নতুন বাড়ি। বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে, ‘কাপুর দম্পতি’ এই বাড়ি তৈরি করতে খরচ করছেন ২৫০ কোটি টাকা। আর্থিক মূল্যের দিক থেকে কিং খান শাহরুখের ‘মান্নাত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’কে নাকি পিছনে ফেলে দেবে রণবীর আলিয়ার এই বাড়ি।

এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, ‘রণবীর ও আলিয়া দুজনেই তাদের কষ্টার্জিত অর্থ সমানভাবে তাদের স্বপ্নের বাড়ি তৈরিতে খরচ করছেন। সব কাজ শেষ হলে বাড়িটির দাম দাঁড়াবে ২৫০ কোটি টাকারও বেশি। আর সেই বাড়িরই মালিক হবেন তাদের কন্যা রাহা। শুধু তাই নয় তার নামেই বাংলোর নামকরণ করা হবে।’

জানা গেছে, বুধবার (২৭ মার্চ) নিজেদের নতুন এই বাংলোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন রণবীর-আলিয়া ও নীতু কাপুর। যার একটু করো ঝলক উঠে এসেছিল পাপারাজ্জির ক্যামেরায়। যেখানে রণবীরকে বাড়ির বেলকনি থেকে আশেপাশের এলাকায় নজর রাখতে দেখা যায়। অন্যদিকে আলিয়া তার শাশুড়ি মা নীতুকে নিয়ে বাংলোয় প্রবেশ করেন।

এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে এবং যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি।

জানা যাচ্ছে, রণবীর-আলিয়ার সঙ্গে এই বাংলোর অর্ধেক মালিক হবেন রাহার দাদী নীতু কাপুর। কারণ ঋষি কাপুর তাঁর সমস্ত সম্পত্তি অর্ধেক মালিকানা স্ত্রীর নামে করেছিলেন। যদিও নীতু নিজে আর্থিকভাবে স্বচ্ছল এবং তিনি সম্প্রতি বান্দ্রা এলাকাতেই ১৫ কোটি টাকার একটা বিলাসবহুল বাড়ি কিনেছেন। তবে বান্দ্রা এলাকায় এই নতুন বাংলো তৈরি হলে রণবীরের গোটা পরিবার এক ছাদের তলায় একসঙ্গেই থাকবেন। আপাতত রাহাকে নিয়ে রণবীর-আলিয়া তাদের বাড়ি ‘বাস্তু’তে থাকেন।- হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটরণবীর কাপুররাহাসম্পত্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT