বিনোদন

রাহার জন্মদিনের জন্য কী পরিকল্পনা করেছেন রণবীর?

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলছে, পটভূমিতে সবুজ রঙের দেয়াল দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রণবীর-আলিয়ার মেয়ের এক বছর হতে চললো। আগামী মাসেই প্রথম জন্মদিন রাহার। মেয়ের জন্মদিনকে ঘিরে নানা পরিকল্পনা করছেন রণবীর কাপুর।

এক সাক্ষাৎকারে রণবীর জানান তারা একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করবেন। অভিনেতার মতে, রাহা এখনও ছোট। তাই ও লোকজনকে চিনতে বা বুঝতে পারবে না। তাই ঘরোয়া আয়োজন করা হবে। সেখানে খালি পরিবারের লোকজন আর ভাই বোনেরা থাকবে।

গত বছর এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর এবং আলিয়া। তার দুই মাস পরেই তারা তাদের সন্তান আসার কথা জানান। এরপর গত বছরের শেষ দিকে নভেম্বর মাসে জন্ম হয় রাহার।

এক বছর হয়ে এলেও এখন রাহার মুখ প্রকাশ্যে আনেননি রণবীর ও আলিয়া। ভক্তদের প্রত্যাশা ছিল প্রথম জন্মদিনকে ঘিরে। সেটাও ঘরোয়া ভাবে হবে জানানোতে এবারও যে রাহার মুখ দেখা যাবে না, এই ব্যাপারে নিশ্চিত ভক্তরা।

বিষয়:আলিয়া ভাট রণবীর কাপুর রাহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…