বাংলাদেশ

টানা দুই ঘণ্টা সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব, পিছু হটেছে ছাত্রলীগ

সায়েন্সল্যাবের সংঘর্ষে ছাত্রলীগের পিছু হটে রণক্ষেত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই ঘণ্টা সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব, ছাত্রলীগ পিছু হটে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের কর্মীদের টানা দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলেছে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায়। এ সময় সিটি কলেজ থেকে সায়েন্সল্যাব ও টিটার্স ট্রেনিং কলেজের সামনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তবে শেষ পর্যন্ত পিছু হটেঠে ছাত্রলীগ। তারা এখন নীলক্ষেত মোড়ে অবস্থান করছে। 

মঙ্গলবার সকালে ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন।।

শিক্ষার্থীরা অবস্থান নেন ধানমন্ডি ২ নং সড়কের চার রাস্তার মোড়, ধানমণ্ডি ১ নং সড়কের চার রাস্তার মোড়, সিটি কলেজের উত্তরের পাশের সিগন্যাল পয়েন্ট, এলিফেন্ট রোডের (ড. কুদরত এ খুদা সড়ক) প্রবেশ মুখ ও সায়েন্সল্যাবের সামনে।

দুপুর দুইটা নাগাদ ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান নেন৷ এ সময় সংঘর্ষে জড়ান উভয় পক্ষ৷

টিচার্স ট্রেনিং কলেজকে মাঝে রেখে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ।

ধাওয়ার মাঝে ছাত্রলীগ কর্মীদের একাধিকজন আন্দোলনকারীদের হাতের নাগালে আসলে তাদের বেধড়ক মারপিট করতে দেখা যায়৷ একই কাজ করতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদেরও।

আন্দোলনকারীদের মাঝ থেকে সায়েন্সল্যাব পুলিশ বক্স, টিচার্স ট্রেনিং কলেজের ভবনের গ্লাস ও আশপাশের দোকানের সাটারে আঘাত করতে দেখা যায়৷

ছাত্রলীগের নেতাকর্মীরা টিচার্স ট্রেনিং কলেজের ফুটপাতে বিক্রির উদ্দেশ্যে রাখা বেশ কিছু চৌকি নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। এতে চৌকিগুলো ভেঙে যায়৷

সংঘর্ষ চলাকালে অন্তন ১৫ টি ককটেল বিস্ফোরণ ঘটানোর ঘটনা ঘটে। তবে টানা ২ ঘণ্টার সংঘর্ষে প্রাথমিকভাবে বড় ধরণের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷

এদিকে শিক্ষার্থীরা সড়ক বিভাজকের লোহার রেলিং ভেঙে তা লাঠি হিসেবে ব্যবহার করতে দেখা গেছে। বিকাল সোয়া চারটা নাগাদ ছাত্রলীগের নেতাকর্মীরা নিউ মার্কেট এলাকা থেকে পিছু হটলে সংঘর্ষ থামে৷

বিষয়:কোটা বিরোধীকোটা সংস্কার আন্দোলনছাত্রলীগ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…