চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে আবারও পর্দায় ফিরছেন বিজয়-রাশমিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। গেল কয়েক মাস ধরে এমনটাই আলোচনা হচ্ছে। এরইমাঝে গত সোমবার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রণবালী’। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘রণবালী’র মাধ্যমে আবারও পর্দায় ফিরছে বিজয়-রাশমিকা জুটি। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এটি পরিচালক রাহুল সাংকৃত্যায়নের সঙ্গে বিজয়ের দ্বিতীয় কাজ, এর আগে তারা একসঙ্গে ‘ট্যাক্সিওয়ালা’ উপহার দিয়েছিলেন।

সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস। এর আগে বিজয়ের ‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’ সিনেমাটিও এই একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছিল। টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়-অতুল।

উনিশ শতকের ভারতের সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘রণবালী’। মূলত ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছায়া অবলম্বনে এর গল্প সাজানো হয়েছে। সিনেমার নাম ঘোষণার পাশাপাশি একটি বিশেষ টিজার বা ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। যেখানে ব্রিটিশ শাসনামলের নির্মমতা এবং ঔপনিবেশিক শাসনের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে। ছবিটি আগামী সেপ্টেম্বরের ১১ তারিখে মুক্তি পেতে পারে।- ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘রণবালী’দক্ষিণ ভারতীয় সিনেমাবিজয় দেবেরাকোন্ডারাশমিকা মান্দানা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT