শিক্ষা

জবিতে তথ্য অধিকার বিষয়ক র‌্যালি এবং পোস্টার প্রদর্শনী

তথ্য অধিকার বিষয়ক র‌্যালি ও পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জবিতে তথ্য অধিকার বিষয়ক র‌্যালি ও পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিদুয়ান ইসলাম: ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তথ্য অধিকার বিষয়ক র‌্যালি এবং পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২১ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির আয়োজনে তথ্য অধিকার বিষয়ক একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ-এর নেতৃত্বে র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোসসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ র‌্যালিতে অংশ নেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী করা হয়। তথ্য অধিকার বিষয়ক র‌্যালি এবং পোষ্টার প্রদর্শনীর সহযোগিতায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।

বিষয়:জগন্নাথ বিশ্ববিদ্যালয় জনসংযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…