চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের কাণ্ডে রাখিকে সাইবার সেলের তলব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি নারী টেলিভিশন উপস্থাপক বা অভিনেত্রী, সেলফি বা পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইন্ডিয়া গট  ট্যালেন্ট’ কেসে এবার মহারাষ্ট্র সাইবার সেলের তলব পেয়েছেন বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইউটিউব শো ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্টে’র সঙ্গে যুক্ত এই মামলার তদন্ত করছে মহারাষ্ট্র সাইবার সেল। আর সেই কারণেই আগামী শুক্রবার রাখির বয়ান রেকর্ড করার জন্য তলব করা হয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, বয়ান রেকর্ড করার জন্য তাকে ২৭ ফেব্রুয়ারি মহারাষ্ট্র সাইবার কর্তৃপক্ষের সামনে হাজির হতে বলা হয়েছে। মূলত রাখি সাওয়ান্ত ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্টে’র একটি পর্বের অতিথি ছিলেন, যেই শো-তে রণবীর এলাহাবাদিয়া ‘বাবা-মা এবং যৌনতা’ সম্পর্কে একটি বেফাঁস মন্তব্য করে বসেন, যা ভারতব্যাপী ঝড় তুলেছিল।

এদিকে মহারাষ্ট্র সাইবার সেলের কাছ থেকে আসা তলব নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাখি। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে, ধর্ষকদের জেলে রাখার ক্ষেত্রেও একই শক্তি প্রয়োগ করা উচিত।

ভিডিওতে রাখি সাওয়ান্তকে অবাক হয়ে প্রশ্ন করতে দেখা যায় যে, নিজেও বুঝতে পারছেন না কেন তাকে তলব করা হল। তিনি কাওকে গালাগালিও করেননি। তিনি বলেন, আমি নিজেও বুঝতে পারছি না কেন আমাকে তলব করা হল। আপনারা আমাকে ভিডিও কল করুন, আমি সব কিছুর জবাব দিতে তৈরি।

রাখি আরও বলেন, ‘আমি একজন শিল্পী। আমাকে ডেকেছিল বিচারক হিসেবে। আর আমি তো কাউকে গালাগালিও করিনি। আমি জানি না আমাকে তলব করার কী প্রয়োজন।’ রাখিকে আরও বলতে শোনা গেল, ‘আগে বছরের পর বছর ধরে ঝুলে থাকা ধর্ষণের মামলাগুলো সমাধান করতে হবে। কারণ অনেক মহিলা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করে আছে। আমার কলার সাদা, আমি কোনো অপরাধ করিনি। আগে অপরাধীদের শাস্তি দিন।’

Reneta

মহারাষ্ট্র সাইবার সেলের পক্ষ থেকে ইতিমধ্যে সময় রায়নার ইউটিউব শোতে অংশ নেওয়া কমেডিয়ান, কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-সহ ৫০ জনেরও বেশি ব্যক্তিকে তলব করেছে। শোতে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রণবীর এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন যে, ২৪ ফেব্রুয়ারি (সোমবার) বয়ান রেকর্ড করার জন্য রণবীর ও আশিস চাঞ্চালানিকে তলব করা হয়েছে। মঙ্গলবার গুয়াহাটি হাইকোর্ট আশিস চাঞ্চালানির আগাম জামিনের আবেদনের শুনানি চলাকালীন তাকে ১০ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হতে বলে। ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রণবীরের মন্তব্যকে ‘অশ্লীল’ আখ্যা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীবলিউডের বিতর্কিত মডেলরাখি সাওয়ান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT