চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনির পরিবার পেল ২লক্ষ টাকা

এস আই সুমন এস আই সুমন
৮:১৩ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃত এক শিক্ষার্থীকে জীবন বীমা বাবদ দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে।  ‍

আজ সোমবার ১৬ অক্টোবর দুপুরে ছাত্র-উপদেষ্টা দপ্তরে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক মরহুম শিক্ষার্থীর পিতার নিকট বীমা দাবির চেকটি প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মরহুম শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মোজাহিদ হাসান জনি। তিনি গত জুলাই মাসের ৫ তারিখে ম্যালেরিয়া ও জন্ডিস আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মারা যাওয়ার আগে তিনি নিজের নামে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রুপে স্বাস্থ্য ও জীবন বীমা করে রেখেছিলেন।

চেক হস্তান্তরের সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম সাউদ, আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, উপ-রেজিস্ট্রারদ্বয় এ এইচ এম আসলাম হোসেন ও আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লি. এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।

উল্লেখ্য, ২০২২ সালের ১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা চালু করে। এই বীমার নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত বার্ষিক প্রিমিয়াম ২৫০ টাকা ভর্তি ফি’র সাথে প্রদান করতে হয়। বীমাকৃত শিক্ষার্থীদের জনপ্রতি মৃত্যুজনিত দাবি ২ লক্ষ টাকা দেয়ার নিয়ম রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT