শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও পতাকা, সবুজ গাছপালা পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আল-মামুন আশিক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ মার্চ। চলবে ৭ মার্চ পর্যন্ত। গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে।

সোমবার ১১ ডিসেম্বর দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী বছরের ৫, ৬ এবং ৭ মার্চ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন জমা দেয়া যাবে।

গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবিতে বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা হয়। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ভর্তিইচ্ছুদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকে।

বিষয়:ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…