চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা

আল-মামুন আশিক আল-মামুন আশিক
১১:৪০ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২৪
শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে‌।

বুধবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা এই চারটি অনুষভুক্ত ইউনিটটিতে ২৭টি বিভাগসহ একটি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার পর মাঝে এক ঘণ্টার বিরতির থাকবে, তারপর আবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। আর বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ শিফটে ভর্তি পরীক্ষা।

Banglabid

এবারের ভর্তি যুদ্ধে ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা কোটা ১ হাজার ৮৭২টি। আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭৮৫ টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪০ জন শিক্ষার্থী। এই ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানসহ তিনটি বিষয়ে প্রশ্ন থাকছে। বাংলা ও ইংরেজি অংশে ৩৫ করে ৭০ নম্বর এবং সাধারণ জ্ঞান ৩০ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হচ্ছে।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

মঙ্গলবার ৫ মার্চ ‘সি’ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

Reneta

প্রসঙ্গত, এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'এ' ইউনিটভর্তি পরীক্ষারাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT