চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও এক বিদেশিকে টানল রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দল পেয়েছেন রায়ান বুর্ল। জিম্বাবুয়ের অলরাউন্ডারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রাজশাহী ওয়ারিয়র্স। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি।

বিপিএলের গত আসরেও রাজশাহীর হয়ে খেলেছিলেন রায়ান। এর আগের দুই আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। ২০১৯-২০ মৌসুমে প্রথমবার বিপিএল খেলতে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। সবমিলিয়ে বিপিএলে তার রান ৫৭১।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের হয়ে ১১২টি ম্যাচ খেলেছেন রায়ান। সবমিলিয়ে তিনি খেলেছেন ১৮৭টি টি-টুয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ৩ হাজার ৬২৮ রান ও বল হাতে নিয়েছেন ৯৩টি উইকেট। তার ব্যাটিং স্ট্রাইকরেট প্রায় ১৩১।

বিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স। তিন ম্যাচে দুইটি জয় তাদের। পয়েন্ট চার। প্রথম ম্যাচে সিলেট টাইটানসকে হারায় রাজশাহী। তারপর ঢাকা ক্যাপিটালসের কাছে হেরে যায় দলটি। পরের ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৬বুর্লরাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT