চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক মজেছে ‘রাজকুমার’ গানে, ১৮ ঘণ্টায় ২০ লাখ ভিউ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
বিনোদন
A A
শীতকালীন পার্কে প্রেমিক-প্রেমিকা হাতে হাত ধরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশিত হয়েছে সুপারস্টার শাকিব খানের প্রতীক্ষিত ঈদের ছবি ‘রাজকুমার’র রোমান্টিক গান। বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি অনলাইনে আসার পর পরই মজেছে দর্শক। প্রকাশের সঙ্গে সঙ্গে এ গান ট্রেন্ডিংয়ে উঠে আসে!

এমনকি গানের পাঞ্চ লাইন ও রাজকুমার সং নামগুলোও ট্রেন্ডিংয়ে আছে। গান প্রকাশের চার ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউস অতিক্রম করে। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ গানেও এমন দেখা গিয়েছিল।

রাজকুমার গান ফেসবুকে ছাড়ার পর ১৮ ঘণ্টায় ২ লাখ ২০ হাজার লাইকস ২৮ হাজার মন্তব্য এবং ১১ হাজারের বেশি শেয়ার দেখা যায়! এতো অল্প সময়ে যা রীতিমত বিস্ময়কর!

Banglabid

গানে শাকিবের সঙ্গে দেখা গেছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। তাদের নতুন রোমান্স উপভোগ করছেন নেটিজেনরা। তারা জানাচ্ছেন, গানটি এতো দৃষ্টি নন্দন যে অনেকের মনে হচ্ছে বলিউডি গান!

সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে চোখ ধানানো সব লোকেশনে এ গানের শুটিং সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশি সিনেমার গানে আগে কখনো দেখা যায়নি। এ গানে মজেছে শাকিব খানের অনুরাগীরা। গানটি দেখে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে রিভিউ দেখা যাচ্ছে ইউটিউবে। তারা বলছেন, বাংলা সিনেমার গান এত উন্নত হবে ভাবতেও পারেননি।

রাজকুমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম এবং কোনাল। এ গানটি লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেন আকাশ সেন।

Reneta

ঈদে মুক্তি প্রাপ্ত সবগুলো ছবির মধ্যে চাহিদার শীর্ষে আছে ‘রাজকুমার’। শাকিবের এই সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ, প্রযোজনা করেছেন আরশাদ আদনান। আরও অভিনয় করেছেন কোর্টনি কফি, এরফান মৃধা শিবলু, তারিক আনাম খান, ডা. এজাজুল ইসলাম, আনোয়ার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ারএরফান মৃধা শিবলুকোর্টনি কফিডা. এজাজুল ইসলামতারিক আনাম খানরাজকুমারলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT