বিনোদন

কাল থেকে মাত্র ২৪ টাকায় দেখা যাবে ‘রাজকুমার’!

বাংলাদেশি সিনেমা রাজকুমার এর পোস্টার, অভিনেতা মুখোমুখি দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা রাজকুমার এর পোস্টার, যেখানে একজন অভিনেতা গম্ভীর মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন, পটভূমিতে উজ্জ্বল আলো ও গ্যাসের ধোঁয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিনেমা হল মাতিয়ে এবার ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে আসছে শাকিব খানের দশকপ্রিয় ছবি ‘রাজকুমার’। বড়পর্দায় যারা দেখার সুযোগ পাননি, তাদের জন্য এবার হাতের মুঠোয় আসছে ছবি।

বঙ্গ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার মাত্র ২৪ ঢাকায় ছবিটি দেখা যাবে তাদের অ্যাপটিতে।

নানা বাধা বিপত্তি উতরে পাবনার এক যুবকের যুক্তরাষ্ট্রে যাওয়ার জার্নি এবং তার প্রেম ও পরিবারের প্রতি আবেগের গল্প উঠে এসেছে রাজকুমারে। এটি ‘প্রিয়তমা’ টিমের দ্বিতীয় ছবি। প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান।

হিমেল আশরাফের পরিচালনায় এ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।

বঙ্গ কর্তৃপক্ষা জানায়, শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও দর্শকরা তাদের পছন্দের অপশন থেকে পেমেন্ট করেও সিনেমাটি দেখতে পারবেন।

বিষয়:এরফান মৃধা শিবলু ডা. এজাজ তারিক আনাম খান দিলারা জামান ফারুক আহমেদ মাহিয়া মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…