চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের ‘থ্রি ইডিয়টস’ কে টেক্কা দিলো রাজামৌলির ‘ট্রিপল আর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২২
বিনোদন
A A

চলতি বছরের অক্টোবরে জাপানে মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ভারতের বক্স দাপট দেখানো দক্ষিণী সিনেমা ‘আরআরআর’। সেই সিনেমাই এবার জাপানে ব্যবসার নিরিখে তৃতীয় সেরা ভারতীয় ছবি হয়ে রেকর্ড ভাঙলো আমির খান অভিনীত সিনেমা ‘থ্রি ইডিয়টস’র।

জানা গেছে, জাপানের ৪৪টি শহরের ২০৯টি স্ক্রিন ও ৩১টি আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পেয়েছিল ছবিটি। ১৭ দিনে সেখান থেকেই ছবিটি আয় করেছে ১৮০ মিলিয়ন জেপিওয়াই। যেখানে আমিরের ‘থ্রি ইডিয়টস’ মোট আয় করেছিল ১৭০ মিলিয়ন জেপিওয়াই।

এদিকে ২৪ বছর আগে জাপানে মুক্তি প্রাপ্ত রজনীকান্তের ‘মুথু’ ছবিটি আজও ব্যবসার দিক থেকে সেরা ভারতীয় ছবি হয়ে রয়েছে জাপানে। সেসময় জাপানে ছবির মোট আয় হয়েছিল ৪০০ মিলিয়ন জেপিওয়াই। যারপরই অবস্থান এস এস রাজামৌলির ছবি ‘বাহুবলী ২’র। ছবিটি আয় করেছিল ৩০০ কোটি জেপিওয়াই।

তিন সপ্তাহ আগে রাম চরণের সঙ্গে এস এস রাজামৌলি জাপান গিয়েছিলেন এই ছবির প্রচার করতে। ‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে আরও দেখা গিয়েছে অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকাকে।

দুই তেলেগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে ‘আরআরআর’ সিনেমাটিতে। বিশ্বজুড়ে প্রায় ১০০০ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানথ্রি ইডিয়টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT