পরিবেশ

শৈত্যপ্রবাহ ও বৃষ্টির বিষয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির মধ্যে দুইজন মানুষ ছায়া দিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় দুইজন মানুষ ছায়া দিয়ে হাঁটছেন, রাস্তা পানিতে ডুবে গেছে, আবহাওয়া খারাপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

তীব্র শীত এবং চলমান শৈত্যপ্রবাহের মাঝেই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।

আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস চট্টগ্রাম বরিশাল বৃষ্টি শীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…