বৃষ্টি কমার সম্ভাবনা

বৃষ্টির জন্য প্রস্তুত কৃষি জমি, আকাশে মেঘের ঘনঘটা ও বৃষ্টিপাতের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
টানা দ্বিতীয় দিনের মতো আজ ভোর থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে গতকালের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ কমছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে ময়মনসিংহ ,সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টি হতে পারে।
আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






