চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবল বৃষ্টিতে ডুবল বাফুফের আঙিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

রাজধানী ঢাকায় শুক্রবার সকালে শুরু হয় প্রবল বৃষ্টি। নগরীর অনেক প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়। ভোগান্তিতে পড়ে নগরবাসী। মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন ও তার আশপাশের এলাকাও পানিতে আটকা পড়ে যায়।

বাফুফে ভবনে অবস্থান করছে নারী খেলোয়াড়দের ক্যাম্প সদস্যরা। সবার সঙ্গে সেখানে আছেন জাতীয় দলের তারকা ফুটবলার মারিয়া মান্দা। বাঘিনীদের সহ-অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফে ভবনের আঙিনা ডুবে যাওয়ার ছবি প্রকাশ করেছেন।

ফেসবুক স্টোরিতে দেয়া ছবিতে দেখা যায়, ভবনের সামনের মাঠ সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে। জিম সেশনের জন্য ব্যবহৃত স্থানটির চারদিকে থৈ-থৈ পানি। ফুটবলারদের যাতায়াতের জন্য ব্যবহৃত নীল রঙের টিম বাসটিও ছবিতে দেখা যায়। স্টোরির শিরোনামে মারিয়া লিখেছেন, ‘কী যে অবস্থা। ’

এদিকে, ভারি বৃষ্টিতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফও তলিয়ে যায়। ফেসবুকে সেই ছবি প্রকাশ করেছেন প্রথম বিভাগ ফুটবল দল লিটল ফ্রেন্ডস ক্লাবের হেড কোচ রিংকু চাকমা।

সকাল থেকে শুরু হয়েছিল ঝুম বৃষ্টি। আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও বেড়ে চলে। মতিঝিলসহ রাজধানীর তেজগাঁও, মগবাজার, গ্রিনরোড, লালবাগ, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, বনশ্রীর বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে ঘরের বাইরে আসা মানুষজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামবাফুফেবাফুফে ভবনবৃষ্টিমতিঝিলমারিয়ারিংকুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT