পরিবেশ

ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজস্রহ বষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিষয়:আবহাওয়া শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…