চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহাত ফতেহ আলীর সঙ্গে গান, রুবাইয়াতের জীবনের বড় অর্জন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ২৪, জুন ২০২৫
বিনোদন
A A

উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খান বাংলাদেশের নতুন গানে কণ্ঠ দিলেন। তার গাওয়া এ গানের শিরেনাম ‌‌’তুমি আমার প্রেম পিয়াসা’। সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান।

গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন রাজা কাশেফ।

সম্প্রতি দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান।

বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। গানটি প্রকাশ হবে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রাহাত ফাতেহ আলী খানের সাথে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। তিনি জানান, ‌লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সাথে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা।

রুবাইয়াত জাহান বলেন যে, ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাকে এই গানটি করার প্রস্তাব দেন। তিনি রাজী হয়ে গেলেন। এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন।গানটিতে কণ্ঠ দেওয়ার সময় বারবার বলছিলেন, গানটির কথা, সুর ও সঙ্গীত তার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হল আমি আকাশের চাঁদ হাতে পেলোম। আমি মনে করি এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। বলছিলেন রুবাইয়াত।

Reneta

গানটির আয়োজক, সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ জানালেন, শিগগির লন্ডনের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ন করা হবে। পরে ধ্রুব মিউজিকের ইউটিউবে প্রকাশ পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধ্রুব মিউজিক স্টেশনরাহাত ফাতেহ আলী খানরুবাইয়াত জাহানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT