বিনোদন

কোনালের সঙ্গে দ্বৈত গানে আমিনুল, বললেন ‘স্বপ্ন পূরণ’!

আমিনুল ও তার সঙ্গী দ্বৈত গানে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিনুল ও তার সঙ্গী একটি প্রকৃতি পরিবেশে দ্বৈত গানে পারফর্ম করছেন, আনন্দিত ও উচ্ছ্বসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন একটি মিউজিক ভিডিওর গানে কণ্ঠ দিলেন এই সময়ের প্লেব্যাকে জনপ্রিয় শিল্পী সোমনুর মনির কোনাল। গানটির শিরোনাম ‘আমার কি হও তুমি’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন এই সময়ের প্রতিভাবান শিল্পী আমিনুল ইসলাম।

গানের কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে ছিলেন এস পুলক। মিক্সড এন্ড মাস্টারিং করেছেন তাহান খান তামিম।

ভালোবাসার খুনসুটির গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে অভিনয় করেছেন আলভী মামুন ও আঁখি। নির্মাতা সূত্রে জানা যায়, গান ভিডিওতে আছে কোনাল ও আমিনুলের উপস্থিতিও। এটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

কোনাল বলেন, এটি রোম্যান্টিক ধাঁচের গান। আমিনুল ভাইয়ের গায়কী আমাকে মুগ্ধ করেছে। লালমাটি ও সবুজেঘেরা সুন্দর একটি লোকেশনে আমরা গানটির শুটিং করেছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

কোনালের সঙ্গে জুটি বেঁধে উচ্ছ্বসিত আমিনুল জানালেন, কোনাল আপুর সঙ্গে গাইতে পারা আমার কাছে স্বপ্ন পূরণের মত। তিনি হেল্পফুল মানুষ। এত চমৎকারভাবে গেয়েছেন গানটা। আমি চেষ্টা করেছি আমার সেরাটুকু দেওয়ার। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১০ জুলাই, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আমার কি হও তুমি’ গানটির ভিডিও। এর পাশপাশি গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজকসহ দেশি ও বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে।

বিষয়:কোনাল ধ্রুব মিউজিক স্টেশন প্লেব্যাক মিউজিক ভিডিও সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…