চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৩
আদালত
A A

ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানার মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল ও বাসন থানার মামলা জামিন স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রফিকুল ইসলাম মাদানীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পি।

রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য না দেয়ার শর্তে ডিজিটাল নিরাপত্তা আইনে চার মামলায় গত ২৯ মার্চ রফিকুল ইসলামকে জামিন দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তবে গাছা ও বাসন থানার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। এরপর চেম্বার আদালত গাছা ও বাসন থানার মামলায় হাইকোর্টের জামিন স্থগিত করেন। আজ শুনানি শেষে আপিল বিভাগ গাছা থানার মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল ও বাসন থানার মামলা জামিন স্থগিত চলমান থাকবে বলে আদেশ দেন।

Banglabid

রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়। মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রফিকুল ইসলাম মাদানীসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT