অন্যান্য

রাফীর ভৌতিক ছবিতে সিয়াম!

সিয়াম ও রাফী ভৌতিক ছবিতে, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়াম ও রাফী ভৌতিক ছবিতে, চ্যানেল আই অনলাইনের জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন এসময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দামাল’ ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’ দিয়ে রোম্যান্টিক, থ্রিলার, অ্যাকশন ছবি বানিয়ে দর্শকদের থেকে ‘লেটার মার্কস’ পেয়েছেন।

ওটিটি প্ল্যার্টফমেও ‘জানোয়ার’, ‘খাচার ভিতর অচিন পাখি’, ‘টান’ ‘৭ নাম্বার ফ্লোর’সহ একাধিক কনটেন্ট বানিয়ে দেখিয়েছেন মুন্সিয়ানা।

এবার রাফী ভৌতিক ছবি বানাতে যাচ্ছেন। নতুন এ ছবির নাম ‘সেয়ানা’। যেখানে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তবে সিনেমার আরেকটি বিকল্প নামের কথাও শোনা গেছে, সেক্ষেত্রে নাম হতে পারে ‘আন্ধার’- একাধিক সূত্র খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

সূত্র বলছে, সিনেমাটি দুই ঈদ ছাড়াই মুক্তি দেয়া হবে, এই লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে। আগামী মাসে ‘সেয়ানা’র শুটিং শুরু হতে পারে।

‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’-এর পর ‘সেয়ানা’র মাধ্যমে আবারও রাহয়ান রাফীর নির্মাণে কাজ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রায় অভিনেতা সিয়াম। বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিয়াম-রাফীরা।

সূত্র বলছে, ‘সেয়ানা’ প্রযোজনা করতে যাচ্ছে বিটুবি এজেন্সি। সিয়াম ছাড়াও এ ছবিতে চঞ্চল চৌধুরীর থাকার কথাও জানাচ্ছে সূত্রটি।

বিষয়:চঞ্চল চৌধুরী ভৌতিক সিনেমা রাফী রায়হান রাফী সিনেমা সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…