চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচসেরার ভাগ উইলিয়ামসনকে দিতে চান না রাচিন 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মাউন্ট মঙ্গানুইতে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার রাচিন রবীন্দ্র। সেই সেঞ্চুরিকে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে পরিণত করে ২৪০ রানে থামেন ২৪ বর্ষী তারকা। পাশাপাশি প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

প্রোটিয়াদের ২৮১ রানের বিশাল ব্যবধানে হারানোর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনও। ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া পঞ্চম ব্যাটার ৩৩ বর্ষী ব্যাটার। ম্যাচ শেষে ধারাভাষ্যকার রাচিনকে প্রশ্ন করেছিলেন- ম্যাচসেরার ভাগ উইলিয়ামসনকে দিতে চান কি না? এ প্রশ্নে সরাসরি না করে দেন প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া অলরাউন্ডার।

বলেছেন, ‘নাহ, আদৌও না। তিনি ৩১টি সেঞ্চুরি পেয়েছেন, আমারটা প্রথম। সুতরাং এটার ভাগ আমি দিচ্ছি না। দলের জয়ে অবদান রাখতে পারলে সেটা যে কোনো সময় ভালো লাগে।’

‘দলের জয়ে যতটুকু অবদান রাখতে পারি তার জন্য ভালো লাগে। চার-পাঁচ দিন ধরে খেলে নিজের কাজটা করতে পারা বেশ কঠিন। আমাদের জুটিকে বেশ উপরে রাখব কারণ আমরা ক্রিজে অনেক সময় কাটিয়েছিলাম এবং জয়ের মত একটি জুটি করতে পেরেছিলাম।’ দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রাচিন বলছিলেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ১-০তে এগিয়ে গেল টিম সাউদির দল। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসননিউজিল্যান্ডরাচিনলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাউদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নলকূপ থেকে গ্যাস নির্গমন

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT