চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা আন্দোলন ও সহিংসতা বিষয়ে যে বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মুখপাত্রের প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশের জন্য সবাইকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে যুক্তরাষ্ট্র সমর্থন করলেও সব ধরনের সহিংসতার নিন্দা জানায়।

সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘প্রথমত, বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানান দিয়েছি। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। জরুরি দায়িত্বের আওতামুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় ঢাকা ত্যাগের অনুমতি দেয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনস্যুলারসহ অন্যান্য সেবা দেবার জন্য দূতাবাস খোলা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বলছি যদি কোনো নাগরিক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন, কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, তাহলে তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করছি। অবশ্যই নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।’

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন নরসিংদী জেলা কারাগার থেকে কয়েদি ও জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ম্যাথিউ মিলার।

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনম্যাথিউ মিলারযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনার গোল বাতিল-হার নিয়ে যা বললেন মেসি-ডি পলরা

পরবর্তী

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

পরবর্তী
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ছবি, গ্রেপ্তার সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

বিভিন্ন বয়সের মানুষ গাছের ছায়ায় বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট ছাড়া কেমন কাটছে স্মার্টফোন ব্যবহারকারীদের দিন?

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT