চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাতিন থেকে ফুটবল শেখো’, এমবাপেকে মেসির সতীর্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল তারকা এমবাপে বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক মাস আগে কাইলিয়ান এমবাপে বলেছিলেন, ফুটবলে লাতিনদের চেয়ে ইউরোপিয়ানদের দাপট বেশি। কারণ হিসেবে বিশ্বকাপজয়ী স্ট্রাইকার শুনিয়েছেন শেষ কয়েক বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশের কথা। সেখানেই বাগড়া দিয়েছেন চিলির মিডফিল্ড তারকা আর্তুরো ভিদাল।

রোববার লুসেইল স্টেডিয়ামে স্নায়ুচাপী ফাইনাল টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে দেন মেসি-মার্টিনেজরা। লাতিন দেশের হাতে বিশ্বকাপ ওঠার পর এমবাপের সেই কথা টেনে এনেছেন ভিদাল। বাঁকা ভাষায় লাতিনদের থেকে ফুটবল শিখতে বলেছেন ইউরোপিয়ান এমবাপেদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৫ বর্ষী মিডফিল্ড তারকা বলেছেন, ‘লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখো, ওটা আবিষ্কারই করেছেন তারা।’ কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে পরামর্শ দেওয়া ভিদাল বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে। ফুটবল ক্যারিয়ারে ইউরোপের বিভিন্ন ক্লাবেও খেলেছিলেন তিনি।

Banglabid

ইউএস-এর সকার নাকি ইউরোপের ফুটবল এটা নিয়ে যেমন তর্ক-বিতর্ক জমে। ঠিক তেমনি ইউরোপের ফুটবল নাকি লাতিন ফুটবল এগিয়ে, সেটিও বাড়ায় আলোচনা। আমেরিকানরা মনে করেন ফুটবলকে তারা অনিন্দ্যসুন্দর করেছে। কিন্তু ইউরোপীয়ানদের মতে, ফুটবলে জৌলুশ হারিয়েছে লাতিনরা। নিজেদের এগিয়ে রেখে ব্রাজিল-আর্জেন্টিনার মত দলগুলোর খেলা তুলনা করছে আদি ফুটবলের সঙ্গে।

কাইলিয়ান এমবাপে ইউরোপিয়ানদের দলে। তিনিও মনে করেন লাতিনদের থেকে ইউরোপ ফুটবলে এগিয়ে। কাতার বিশ্বকাপের কয়েক মাস আগে ফ্রেঞ্চ স্ট্রাইকার বলেছিলেন, ‘বিশ্বকাপ জেতার মত উঁচুস্তরের ফুটবল আর্জেন্টিনা বা ব্রাজিল খেলে না। ইউরোপের সঙ্গে তাল মিলিয়ে ততটা এগোতে পারেনি তাদের ফুটবল। তাই শেষ বিশ্বকাপগুলোয় দেখলেই প্রমাণ পাবেন।’

এমবাপের কথাগুলো প্রকাশিত হওয়ার পর লাতিন ফুটবলে বেশ সমালোচনা হয়। তার বক্তব্য নিতে পারেননি লাতিন দেশগুলোর সাবেক-বর্তমান ফুটবলার হয়ে বোদ্ধারা। বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর সে নিয়ে আবারও খোঁচা শুনতে হলো এমবাপেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সফিফা বিশ্বকাপ ব্রাজিলবার্সেলোনাভিদালমেসিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT