ক্রিকেট

হোপের সেঞ্চুরির পর পলের ৫ উইকেট, ভারতকে হারিয়ে সিরিজ সমতায় উইন্ডিজ

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ

হোপের সেঞ্চুরির পর পলের ৫ উইকেট, ভারতকে হারিয়ে সিরিজ সমতায় উইন্ডিজ

ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারলেও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ছেড়ে কথা বলছে না ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে প্রথম ও তৃতীয় ম্যাচ হারলেও দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে জিতে সিরিজে সমতায় এসেছে উইন্ডিজরা। শাই হোপের আরেকটি তাণ্ডব চালানো সেঞ্চুরির পর বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার কিমো পল। পাঁচ ম্যাচ সিরিজে শিরোপার ফয়সালা হবে শেষ ম্যাচে বেঙ্গালুরুতে।  

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে। ভারত জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে ২২৩ রান তুলে অলআউট হয়। চতুর্থ ম্যাচে ২৪ রানের জয় তুলে সিরিজে সমতায় আসে শাই হোপের দল।

হারলেই সিরিজ হার নিশ্চিত এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ব্যাট হাতে ঝড় তোলেন উইন্ডিজদের অধিনায়ক হোপ। ২৮ বলে ফিফটি করা হোপ সেঞ্চুরি তোলেন ৫০ বলে। তার এ ইনিংসে চারটি চারের সাথে ৯টি ছক্কার মার ছিল। ১০২ রান করে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। এছাড়া ৩৩, ২৪ ও ২১ রান করে করেন শিমরন হেটমায়ার, রোভমান পাওয়েল এবং অ্যান্ড্রু জুয়েল।

ভারতের আর্শদীপ সিং, প্রিন্স যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ভারতের ওপেনার সঞ্জু স্যামসন ফিফটি তুলে নেন। ৫৬ রান করে তিনি কিমো পলের বলে বোল্ড হন। অপর ওপেনার অভিষেক শর্মা ২৯ রান করে আউট হন। এরপর তিলক ভার্মার ৪৩ ও নিতিশ কুমার রেড্ডি ৪১ রান করলে শুধু ভারতের পরাজয়ের ব্যবধান কমে। ২৪ রানে জিতে সিরিজে সমতায় আসে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার কিমো পল ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি উইকেট নেন গুডাকেশ মোতি এবং একটি উইকেট নেন রোমারিও শেফার্ড।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ পল ভারত রাদারফোর্ড হায়দরাবাদ হোপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…