চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন তারকার ঘাটতি একাই মেটাচ্ছেন গ্রিজম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফাইনাল নিশ্চিতের পর পল পগবা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘গ্রিজম্যানেকান্তে।’ চোটের কারণে বিশ্বকাপে না থাকা পগবা দুর্দান্ত গ্রিজম্যানের ‘একের ভেতর দুই’ হয়ে থাকা বুঝিয়েছেন। আর্জেন্টিনার সাবেক রক্ষণ তারকা পাবলো জাবালেতা ভাবছেন আরেকটু বেশি। তার মতে- দুই নয়, তিন জনের ঘাটতি পূরণ করছেন গ্রিজম্যান।

ফ্রেঞ্চ ফুটবলারদের একের পর এক চোটাক্রান্তের খবরে চিন্তায় পড়েছিলেন কোচ দিদিয়ের দেশম। নির্ধারিত সময়ের পরও আনতে হয়েছিল দলে পরিবর্তন। কিমপেম্বে, করিম বেনজেমা, পগবা, কান্তে-সহ একঝাঁক তারকাকে পাননি তিনি। তবে টানা দ্বিতীয় আসরে ফ্রান্স ঠিকই শিরোপার মঞ্চে গেছে। যার পেছনে জিরুদ-এমবাপে ছাড়াও বড় অবদান গ্রিজম্যানের।

কাতার বিশ্বকাপে মিডফিল্ড দাপিয়ে বেড়ানো ৩১ বর্ষী গ্রিজম্যানের প্রশংসা তাই সবখানে। রোববার লুসেইলের ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনার সাবেক তারকাও মেতেছেন যার বন্দনায়। জাবালেতা মনে করছেন তিন তারকার ঘাটতি একাই টেনেছেন গ্রিজম্যান, ‘পগবা, কান্তে ও বেনজেমার কাজ একাই করছেন তিনি।’

জাবালেতা কিংবা পগবার এমন ভূয়সী প্রশংসার উপযুক্ত কারণও আছে। আসরে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে আলাদা করে ভাবতে বাধ্য করেছেন গ্রিজম্যান। তিনটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্টও আছে তার নামের পাশে। লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বল জেতার দৌড়েও এগিয়ে ফ্রেঞ্চম্যান। কোচ দেশমের আস্থার মান রেখে দেখিয়েছেন মাঝমাঠের দখল ও বল বানিয়ে দেয়ায় অনন্য ধারাবাহিক শৈলী।

মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলে জেতার ম্যাচে পুরো মাঝমাঠ দাপিয়ে বেড়িয়েছেন গ্রিজম্যান। বৈশ্বিক আসরটিতে এপর্যন্ত সবচেয়ে বেশি ২১ বার তৈরি করেছেন গোলের সুযোগ। তালিকায় দুই নম্বরে ১৮ বার সুযোগ তৈরি করে আছেন লিওনেল মেসি। লুসেইলে আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারলে নিশ্চিতভাবে তার হাতেই উঠতে চলেছে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022কান্তেগ্রিজম্যানপগবাফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সবেনজেমালুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

পারিবারিক টানাপোড়েনের গল্পে ঈদে ‘ওয়ারিশ’!

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT