চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তি কমায় স্বস্তি পগবার, কবে ফিরছেন মাঠে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ডোপিংকাণ্ডে ফ্রান্সের ফুটবলার পল পগবাকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ইতালির ন্যাশনাল অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (নিডো)। আপিলের পর সেই শাস্তি কমে গেছে ১৮ মাস। যার ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে আগামী মার্চের ১১ তারিখ থেকেই ফিরতে পারবেন তিনি। জুভেন্টাসের হয়ে তার চুক্তির মেয়াদ আছে ২০২৬ সাল পর্যন্ত।

পগবার শাস্তি কমানোর বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন সালিশি আদালতের ডিরেক্টর ম্যাথিউ রিব। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ফুটবলের সব ধরণের কার্যক্রমের বাইরে পগবা।

এর আগে গত সেপ্টেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হন ৩০ বর্ষী এই ফুটবলার। পরে ইতালির অ্যান্টি–ডোপিং ট্রাইব্যুনালে পগবার চার বছরের নিষেধাজ্ঞা দাবি করেছিল দেশটির অ্যান্টি ডোপিং প্রসিকিউটর কার্যালয়। আদালত সেই দাবি মেনে নেন।

গত বছর ২০ আগস্ট সিরি-এতে জুভেন্টাস ও উদিনেসের মধ্যকার ম্যাচের পর করা ডোপ টেস্টে পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। টেস্টোস্টেরন খেলোয়াড়দের মাঠে শক্তি বাড়াতে সহায়তা করে। এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পগবাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরেকটি নমুনার কাউন্টার অ্যানালাইসিস করা হলে সেখানেও একই ফল আসে। তবে নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি তার জানা ছিল না বলে দাবি করেছিলেন পগবা। যুক্তরাষ্ট্রে থাকা এক চিকিৎসক তাকে একটি ওষুধ নিতে বলেছিলেন, সেটিতে টেস্টোস্টেরনের উপস্থিতির বিষয়টি নাকি জানতেন না এই ফরাসি ফুটবলার। তদন্তে পগবা ও তার প্রতিনিধিরা অবশ্য সেই দাবির বিষয়টি প্রমাণ করতে পারেননি।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন পগবা। ২০২২ সালে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে ২০২৬ সাল পর্যন্ত।

Reneta

ফ্রান্সের হয়ে ৯১ ম্যাচ ১১ গোল করেছেন পগবা। আর ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসে দুই দফায় ৪২৩ ম্যাচ খেলে করেছেন ৭৩ গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিজুভেন্টাসপগবাফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT