হঠাৎ পুতিনের ইউক্রেন সফর

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন সফর নিয়ে আলোচনা করছে, উপস্থিত আর্মি কর্মকর্তাদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খেরসন অঞ্চলের অধিকৃত অংশ পরিদর্শন করেছেন। কমান্ডারদের কাছ থেকে রিপোর্ট শুনতে একটি সামরিক বৈঠকে যোগ দিয়েছেন বলে দাবি করছে ক্রেমলিন।
মঙ্গলবার ১৮ এপ্রিল বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পুতিন কবে, কখন খেরসন ভ্রমণ করেন, তা জানা যায়নি। তবে প্রকাশিত ফুটেজ দেখে মনে হচ্ছে এটি ইস্টার ছুটির আগে হয়েছে। কারণ ফুটেজের একপর্যায়ে পুতিন ইস্টার ছুটির কথা উল্লেখ করেছেন। রোববার অর্থোডক্স ইস্টার পালিত হয়।
বৈঠকে তিনি সেনাবাহিনী ও বিমানবাহিনীর কমান্ডারদের কাছে থেকে জাপোরিঝিয়া ও দিনিপার অঞ্চলের বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত শুনেছেন।
রাশিয়ান নেতার এই হঠাৎ সফর চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও মার্চ মাসে মারিউপোল শহরে একটি আকস্মিক সফর করেছিলেন পুতিন।







