আন্তর্জাতিক

হুমকিতে ‍রাশিয়ার ভবিষ্যৎ, পরিস্থিতি ‘পিঠে ছুরি চালানোর মতো’: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটি অফিসে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, পেছনে রাশিয়ার পতাকা ও রাশিয়ান সামরিক প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বিদ্রোহ ঘোষণা করে রাশিয়ার সামরিক নেতৃত্ব উৎখাতের হুমকি দেবার পরে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভাষণে রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির ‍মুখে এবং বিদ্রোহীদের কার্যকলাপের এই পরিস্থিতিকে ‘পিঠে ছুরি চালানোর মতো’ বলে বর্ণনা করেছেন তিনি।

শনিবার (২৪ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন সব বাহিনীকে সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

পুতিন বলেছেন, রাজধানী মস্কো এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।

হঠাৎ করেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পট বদলে গেছে। এতদিন রাশিয়াকে সমর্থন করা ওয়াগনার গ্রুপ হঠাৎ করেই পাল্টে গেছে। রুশ সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে তারা। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ে রুশ সেনাদের সমর্থনের বদলে এবার রুশ বাহিনীর ওপরই হামলা করছে তারা। দক্ষিণ রাশিয়ার যে অঞ্চল থেকে ইউক্রেন যুদ্ধের রণনীতি তৈরি করা হত, সেই অঞ্চলই হাতছাড়া হয়েছে বলে জানা গেছে।

ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, সংকট মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার সুরক্ষা দেওয়ারও অঙ্গীকার করেন তিনি। তবে ভাষণে তিনি ওয়াগনার গ্রুপের নাম উল্লেখ করেছেন এবং রাশিয়ার জন্য লড়াই করায় ওই বাহিনীর যোদ্ধাদের প্রশংসা করেছেন।

ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের সাবধান করে দিয়ে পুতিন বলেন, কারও কারও অতি উচ্চাকাঙ্ক্ষার কারণে ‘বিশ্বাসঘাতকতা’র মতো পরিস্থিতি তৈরি হয়। রাশিয়ায় যারা বিভক্তি তৈরি করবেন, তাদের অবশ্যই কঠিন সাজার মুখোমুখি হতে হবে।

বিষয়:ওয়াগনার গ্রুপ পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…