চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধে মানবিক বিবেচনায় তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই যুদ্ধবিরতি ৮ মে সকাল থেকে শুরু হয়ে চলবে ১১ মে পর্যন্ত। সময়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর বিজয় উদযাপনের সাথে মিলে গেছে।

বিবিসি জানিয়েছে, পুতিন মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে ইউক্রেনীয় পক্ষও এই উদাহরণ অনুসরণ করবে। তবে বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে রাশিয়ার সশস্ত্র বাহিনী “পর্যাপ্ত এবং কার্যকর প্রতিক্রিয়া” জানাবে।

ইউক্রেন এখন পর্যন্ত এই যুদ্ধবিরতির প্রস্তাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে রাশিয়ার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনার জন্য প্রস্তুতি ঘোষণা করেছে, যার উদ্দেশ্য সংকটের মূল কারণ দূর করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে গঠনমূলক যোগাযোগ বজায় রাখা।

Banglabid

এর আগে, ইস্টার উপলক্ষে রাশিয়া ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, যদিও তখন উভয় পক্ষই যুদ্ধ অব্যাহত রাখার জন্য একে অপরকে দায়ী করেছিল।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ চালায় এবং বর্তমানে ইউক্রেনের প্রায় ২০% ভূখণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে রাশিয়ার দ্বারা দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ মানুষ, যার মধ্যে বিপুল সংখ্যক সৈন্য, হতাহত হয়েছে বলে ধারণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনপুতিনযুদ্ধবিরতিরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রক্তাক্ত ঘটনার রেশ না কাটতেই পেহেলগামে এই অভিনেতা

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন জামায়াতের নায়েবে আমীর

পরবর্তী
জামায়াতের নায়েবে আমীর রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন জামায়াতের নায়েবে আমীর

মোবাইলে ইউটিউব অ্যাপের স্ক্রিনশট দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের গণমাধ্যম ও ব্যক্তির ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT