বাংলাদেশ

আন্দোলনে শহীদদের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ

বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত, পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীদের বিশাল সমাবেশ, পুলিশ মোতায়েন, আন্দোলনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত শহীদদের নামের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) এ তালিকা প্রকাশ করা হয়েছে।

তথ্য সংশোধন ও সংযোজনের জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি আগামী ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সেই সঙ্গে তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই ছাড়াও সংশোধন ও পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিষয়:খসড়া ছাত্র আন্দোলন শহীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…